পণ্য বুঝে নিয়ে তারপর পেমেন্ট

MiaFilmia Fragrance-এ আমরা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠাই। ডেলিভারি ম্যানের সামনে পারসেল খুলে দেখে নিন — সব পণ্য ঠিকমতো আছে কিনা, কোনো বোতল ভাঙা বা লিক করছে কিনা। সন্তুষ্ট হলেই মূল্য পরিশোধ করবেন।

পছন্দ না হলে ফেরত

পণ্য পছন্দ না হলে ৩ দিনের মধ্যে ফেরত দিতে পারবেন। এক্ষেত্রে ফেরত পাঠানোর ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে, বাকি সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।

শর্ত: পণ্য অব্যবহারৃত অবস্থায়, বোতলের সিল অক্ষত, এবং বক্স ও ফ্রি রুম স্প্রেসহ সব আইটেম সম্পূর্ণ থাকতে হবে।

বিনামূল্যে বদল বা সম্পূর্ণ রিফান্ড

নিচের ক্ষেত্রে ফেরত পাঠানোর খরচসহ সব দায়িত্ব আমাদের — গ্রাহককে কোনো খরচ দিতে হবে না:

যেসব ক্ষেত্রে ফেরত নেওয়া সম্ভব নয়

কীভাবে জানাবেন

পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন। সমস্যার ছবি বা আনবক্সিং ভিডিও থাকলে সমাধান অনেক দ্রুত হয়।

সময়: সকাল ১০টা – রাত ১০টা, সপ্তাহের সাতদিন। অর্ডার নম্বরটি হাতে রাখুন।

টাকা ফেরত

পণ্য আমাদের কাছে পৌঁছানো ও যাচাই হওয়ার পর ৪–৫ কর্মদিবসের মধ্যে bKash বা Nagad-এ টাকা ফেরত দেওয়া হয়।

অর্ডার বাতিল

পণ্য কুরিয়ারে দেওয়ার আগে যেকোনো সময় ফোন করে অর্ডার বাতিল করতে পারবেন — কোনো খরচ লাগবে না।